ঘুমাচ্ছিলাম। হঠাৎ রিংটোনের শব্দে ঘুম ভেঙ্গে গেলো আর সেলফোনটা হাতে নিয়ে দেখলাম কাস্টমার কেয়ার থেকে ফোন আসছে। রিসিভ করে দেখি হ্যালো-টিউন্স এর কি জানি। কেটে দিতে যেয়ে "3" বাটনটাতে চাপ পড়ে গেল। তারপর রেড-বাটন চেপে কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি অনেকগুলা এস.এম.এস। সেগুলো পড়ে যা যা বুঝতে পারলাম তা হচ্ছে,
ক) হ্যালো টিউন্স চালু হইছে
খ) সাবস্ক্রিপ্সনের টাকা কাটছে
গ) একটা পাসওয়ার্ড পাঠায় দিছে
ঘ) মমতাজের "মড়ার কোকিলে" গানটা হ্যালো-টিউন্স হিসেবে কেমনে জানি সিলেকটেড হইছে
ঙ) "মড়ার কোকিলে" গানটার জন্য আরো কিছু টাকা কাটছে
চ) আমি বিশাল একটা হয়রানির মধ্যে পড়ছি
অতঃপর সিটিসেলের অফিসিয়াল ওয়েবসাইটে এবং মহাজ্ঞানী গুগলের মাধ্যমে খুঁজাখুঁজি করে কোথাও এটা বন্ধ করার ব্যবস্থা পাইলাম না। বিশাল জ্ঞান-গবেষনার পরও এস.এম.এস পাঠায় কেমনে বন্ধ করা যায় তা বের করতে ব্যর্থ হলাম। কোনো সমাধান জানা থাকলে জানান প্লিজ!
শুধু একটা বাটন চাপার ফলে Registration, song selection এবং অনান্য হাবিজাবি সব একসাথে হয়ে গেলো, এটা কোনো কথা? বিশাল একটা যন্ত্রণার মধ্যে পরছি



Reply With Quote





